যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর পারস্য উপসাগরে আটকে পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা পুনরায় যাত্রা শুরু করেছে। বুধবার (৮ এপ্রিল) ভোরে জাহাজটি নোঙর তুলে ঝুঁকিপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রম করার উদ্দেশ্যে অগ্রসর হতে শুরু করে। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন এই জাহাজটিতে বর্তমানে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা 'মেরিন ট্রাফিক'-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার দুপুর ১টায় জাহাজটি সৌদি আরবের রাস আল খাইর বন্দরের বহির্নোঙরে অবস্থান করছিল। ১০.৮০ মিটার ড্রাফটের জাহাজটি বর্তমানে ঘণ্টায় ৮.৩০ নটিক্যাল মাইল গতিতে এগিয়ে চলছে।
জাহাজের প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান জানিয়েছেন, জাহাজটি সৌদি আরব থেকে প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করে দাম্মাম বন্দরের বহির্নোঙরে অপেক্ষমাণ ছিল। যুদ্ধবিরতির সংকেত পাওয়ার পর তারা নোঙর তুলেছেন। বর্তমানে তারা হরমুজ প্রণালি থেকে প্রায় ৪০০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছেন এবং আগামী ৩৮ ঘণ্টার মধ্যে প্রণালিটি পার হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পথ অতিক্রমের পর
বিএসসি সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি জাহাজটি পণ্য নিয়ে হরমুজ প্রণালি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল। ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছানোর পরদিনই মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হয়।
Comments