সারাদেশে রোববার থেকে হামের টিকাদান কর্মসূচি, স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
আগামী রোববার (৫ এপ্রিল) থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে সারাদেশে। বাংলাদেশের প্রতিটি জেলায় হাম রোগের প্রার্দুভাব ঘটেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আগামীকাল বৃহস্পতিবার ও পরশু শুক্রবারের মধ্যে টিকা ও সিরিঞ্জ কালেক্ট করে সারা দেশে পাঠিয়ে দেয়া হবে। এ কারনে সারাদেশে সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে।
বুধবার ( ১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে হামের টিকা কার্যক্রম ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
Comments