বিরূপ পরিস্থিতিতেও বাংলাদেশ দূতাবাস ও কনসুলেটের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন
আরব আমিরাতে যুদ্ধাবস্তা ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বাংলাদেশ দূতাবাস ও কনসুলেটে আজ উদযাপন হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। পরিস্থিতি বিবেচনায় সংক্ষিপ্ত অনুষ্ঠানে সরকারের নেতৃত্বে আগামী দিনগুলোতে বাংলাদেশের আরও সমৃদ্ধি ও উন্নতি কামনা করা হয়।
বাংলাদেশের অভ্যুদয় ও স্বাধীনতা সংগ্রামে প্রাণ বিসর্জনকারী সব শহীদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সশ্রদ্ধচিত্তে স্মরণ করে রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, ১২ লাখ আমিরাত প্রবাসীদের প্রত্যেকে যেন ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন করে শ্রদ্ধাশীল ও দায়িত্বশীল জাতি হিসেবে বাংলাদেশের সম্মান ও মর্যাদা রক্ষায় এগিয়ে আসেন।
দিনের শুরুতে উপস্থিত সকলকে সাথে নিয়ে রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান সূচনা করেন। এরপর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রদত্ত মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন যথাক্রমে ডেপুটি চিফ অব মিশন শাহানাজ আক্তার রানু, কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ উল্লাহ খান, দূতালয় প্রধান তৌহিদ ইমাম প্রথম সচিব ( পাসপোর্ট) রুবাইয়া আফরোজ।
অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ বিমান, বাংলাদেশ এসোসিয়েশনের, জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধি এবং প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
Comments