ভ্যাট রিটার্ন জমার সময় আরও এক সপ্তাহ বাড়ল
অনলাইনে মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আরও এক সপ্তাহ বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আজ (১৫ মার্চ) জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ফেব্রুয়ারি ২০২৬ করপর্বের রিটার্ন জমা দেওয়ার নতুন সময়সীমা আগামী ২৯ মার্চ পর্যন্ত।
প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসের সরকারি ছুটির বিষয়টি বিবেচনায় নিয়ে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনবিআর জানায়, ই-ভ্যাট সিস্টেমের ধীরগতির কারণে অনেক করদাতা সমস্যায় পড়ছেন। তাদের সুবিধার জন্যও এ সময়সীমা বাড়ানো হয়েছে।
ভ্যাট ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (১ক) অনুযায়ী এ অতিরিক্ত সময় দেওয়া হয়েছে বলে জানায় এনবিআর।
Comments