পোশাক শ্রমিকদের নতুন মজুরি নিয়ে যে বার্তা দিল প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
দ্রুততম সময়ের মধ্যেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
ডা. জাহেদ উর রহমান বলেছেন, পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে সুযোগ নেওয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদের অপতৎপরতা ঠেকাতে সরকারের নজরদারি রয়েছে।
গঙ্গা পানি চুক্তি নবায়নের ব্যাপারে সরকার প্রস্তুত আছে উল্লেখ করে তিনি বলেন, তবে অপরপক্ষ থেকে কোনো আপডেট এখনো পাওয়া যায়নি। গঙ্গা পানি চুক্তির কোনো সম্ভাবনা এখনো দেখছি না। পানি চুক্তির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের কোনো সম্পর্ক নেই।
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংস কার্যক্রম সরকার সহ্য করবে না। যারা সহিংসতায় জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। গোপালগঞ্জে কম বলপ্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে বলে জানান তিনি।
Comments