দেশে হাম ও উপসর্গে আরও ৪ মৃত্যু, সংখ্যা ছাড়াল ৯৯০
দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ সংক্রান্ত অসুস্থতায় আরও চারজনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯১ জনে।
শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৯১৭ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন চারজন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৯১ জন। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯১ জনে।
এদিকে, গত একদিনে আরও ৮৪৩ জনকে সন্দেহজনক হাম আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এর ফলে চলতি বছরে সন্দেহভাজন হাম সংক্রমণের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৬৩ হাজার ১০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৩ হাজার ২১৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৩৭ হাজার ৯২১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
Comments