হামলা বন্ধের শর্তে হুথিদের ১ বিলিয়ন ডলার দিতে চায় সৌদি আরব!
সৌদি আরবের ওপর হামলা বন্ধ রাখতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ১ বিলিয়ন (১০০ কোটি) ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে সৌদি আরব—এমন তথ্য প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। গালফ অঞ্চলের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি গণমাধ্যমে এই খবর জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান তেহরান সফরে গিয়ে সামরিক বিমানে করে এই অর্থ নিয়ে গেছেন বলে দাবি করা হয়েছে। তেহরানের এই বৈঠকে তুরস্ক, পাকিস্তান ও ইরানের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। সৌদির তেল স্থাপনায় হুথিদের লাগাতার হামলার কারণে এই মধ্যস্থতার উদ্যোগ নেওয়া হয়।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফর আঞ্চলিক উত্তেজনা হ্রাসের একটি কূটনৈতিক প্রচেষ্টা। তবে অর্থ হস্তান্তরের বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। সৌদি পক্ষের স্পষ্ট অবস্থান হলো, তারা কোনো ধরনের সামরিক চাপের মুখে নতুন করে যুদ্ধবিরতিতে যাবে না।
Comments