ব্রিকস সম্মেলনের প্রথম দিনেই মোদি ও শি জিনপিং এর দ্বিপক্ষীয় বৈঠক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে এক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে যাচ্ছেন। ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম 'হিন্দুস্তান টাইমস'-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সীমান্ত উত্তেজনা ও দীর্ঘদিনের টানাপোড়েনের পর দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে প্রায় সাত বছর পর ভারতে আসছেন চীনা প্রেসিডেন্ট। এর আগে ২০১৯ সালের অক্টোবরে তামিলনাড়ুর মামাল্লাপুরমে মোদির সঙ্গে দ্বিতীয় অনানুষ্ঠানিক সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি।
শি জিনপিংয়ের পাশাপাশি ব্রিকস সম্মেলনের সাইডলাইনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক করার কথা রয়েছে। এর আগে ২০২৪ সালের অক্টোবরে রাশিয়ার কাজানে এবং গত আগস্টে তিয়ানজিনে এসসিও সম্মেলনের ফাঁকেও দুই নেতার মধ্যে বৈঠক হয়েছিল। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) সামরিক অচলাবস্থা অবসানের পর থেকে দিল্লি ও বেইজিংয়ের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বাড়ছে।
২০১৯ সালের পর চীনা প্রেসিডেন্টের এই প্রথম ভারত সফর এবং নরেন্দ্র মোদির সঙ্গে তার আসন্ন বৈঠক দ্বিপক্ষীয় ও আঞ্চলিক রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Comments