নেপালের বন্যায় ৪৫ দিনের এক শিশুকে জীবিত উদ্ধার
নেপালে ভয়াবহ বন্যার মধ্যে দুর্গম এলাকা থেকে মাত্র ৪৫ দিনের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্যোগের তীব্রতার মাঝেও শিশুটিকে নিরাপদে উদ্ধার করার ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আবেগ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) টাইমস অব ইন্ডিয়ার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ সেপ্টেম্বর বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত নেপালের রসুয়া জেলা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে নিরাপদ স্থানে রসুয়া ধাঙ্গে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
শিশুটিকে উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ব্যাপকভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করে। ভয়াবহ বন্যার মধ্যে এত অল্প বয়সী একটি শিশুকে জীবিত উদ্ধারের ঘটনাকে অনেকেই অত্যন্ত সৌভাগ্যের ঘটনা হিসেবে দেখছেন।
এদিকে নেপালের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। এর মধ্যেই ৪৫ দিনের শিশুটির নিরাপদে উদ্ধার হওয়ার খবর স্বজন ও স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরিয়েছে।
Comments