ভারতের উড়িষ্যায় জাহাজ ডুবিতে এক বাংলাদেশিসহ ২২জন নিখোঁজ
ভারতের ওড়িষ্যা উপকূলের ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী কার্গো জাহাজা ডুবে যাওয়া "ওশান উইনার" এর একমাত্র বাংলাদেশি ৪র্থ ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুনসহ এখনো ২২ জন নিখোঁজ। এ নিয়ে মামুনের পরিবারে সময়ের সাথে সাথে পরিবারে বাড়ছে উদ্বিগ্ন আর উৎকণ্ঠা।
নিখোঁজ আব্দুল্যাহ আল মামুন সাতক্ষীরা শহরের কাটিয়া গণমুখি মাঠ এলাকার বাসিন্দা ডা: আব্দুর রহিম এর ছোট ছেলে। এখানে তার দুই সন্তান, স্ত্রী ও বাবা মা ভাইয়েরা রয়েছে।
আব্দুল্যাহ আল মামুনের এটাই ফোর্থ ইঞ্জিনিয়ার হিসেবে ১ম কন্ট্রাক্ট ছিল। পানামা পতাকাবাহী চাইনিজ জাহাজ মালিকের বাল্ক ক্যারিয়ার শিপটা ১৭০০ টন লোহার আকরিক বহনকালে কার্গো শিপটা একদিকে কাত হতে শুরু করে। এরপর মাত্র ৮ মিনিটে শিপটা ডুবে যায়। ঘটনার সময় নাবিকরা নামাতে পারেনি, নিতে পারেনি লাইফ জ্যাকেটও।
২৮ বছরের এই পুরানো শিপে থাকা ২৪ জন ক্রু এর মধ্যে ২০ জন চাইনিজ, ৩ জন বার্মিজ ও ১ জন বাংলাদেশের সাতক্ষীরা শহরের বাসিন্দা। শনিবার (২২ আগস্ট) বিভিন্ন গণমাধ্যম সূত্রে ভারতীয় কোস্টগার্ড আর নৌবাহিনীর যৌথ উদ্ধার অভিযানে মাত্র ২ জন চাইনিজ ক্রুকে উদ্ধারের কথা জানালেও বাকি ২২ জন এখনো নিখোঁজ রয়েছে। যতই সময় যাচ্ছে, ততই বাঁচার সম্ভাবনা কমে আসছে নিখোঁজদের।
Comments