কারাকোরামে তুষারধস: ১০ পর্বতারোহী নিখোঁজ
পাকিস্তানের উত্তরাঞ্চলে অবস্থিত কারাকোরাম পর্বতমালার ব্রড পিক (Broad Peak) অভিযানে গিয়ে নেপাল, পাকিস্তান, ওমান, চীন ও যুক্তরাষ্ট্রের নাগরিকসহ মোট ১০ জন পর্বতারোহী নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার এই তুষারধসের ঘটনার পর থেকে তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।
সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,০৪৭ মিটার উঁচুতে অবস্থিত ব্রড পিক পৃথিবীর ১২তম এবং কারাকোরাম রেঞ্জের তৃতীয় উচ্চতম পর্বত। নিখোঁজ দলের নেতৃত্ব দিচ্ছিলেন নেপালের বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পূর্জা।
দলটির পরামর্শক স্যামসন শারাফ জিপিএস ট্র্যাকার ডেটা শেয়ার করে জানান, স্থানীয় সময় সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে তুষারধসটি আঘাত হানে। ওই সময় মার্কিন পর্বতারোহী ম্যালরি গেইস প্রায় ৫৪৩ মিটার এবং ওমানি পর্বতারোহী নাধিরা আল হারথি প্রায় ১,৬৫১ মিটার নিচে পড়ে যান বলে জিপিএস ডেটায় দেখা গেছে।
Comments