এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে মাউশির কঠোর নির্দেশনা
এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফর্ম পূরণের ক্ষেত্রে পরীক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (৬ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফর্ম পূরণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। বিভিন্ন মাধ্যমে এমন অভিযোগ আসার পরিপ্রেক্ষিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
এ অবস্থায় ফর্ম পূরণের নামে পরীক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের বাড়তি ফি আদায় না করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং এর প্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
একই সঙ্গে এইচএসসি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনাটি গুরুত্বের সঙ্গে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
Comments