টানা ৩ দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম
টানা তিন দফা কমার পর এক দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম। প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে সবচেয়ে ভালো মানের ও ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দাম নির্ধারণ করা হয়। আজ সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে।
নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
Comments