খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ: কৃষি মন্ত্রণালয়
রাসায়নিক সার বিতরণে নিয়োজিত খুচরা বিক্রেতাদের কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খুচরা পর্যায়ে সার বিক্রির কার্যক্রম চালু থাকবে।
অনুমোদিত মূল ডিলারদের কাছ থেকে সার কিনে সরকার নির্ধারিত দামে কৃষকদের কাছে বিক্রি করতে হবে খুচরা বিক্রেতাদের।
মঙ্গলবার (২৫ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম পরিপত্রে স্বাক্ষর করেছেন।
পরিপত্রে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার বিতরণ ব্যবস্থাপনায় নিয়োজিত খুচরা বিক্রেতারা অনুমোদিত মূল ডিলারদের কাছ থেকে সার সংগ্রহ করবেন। এরপর সরকার নির্ধারিত মূল্যে তা কৃষকদের কাছে বিক্রি করতে হবে।
কৃষকদের কাছে সারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বিতরণব্যবস্থায় যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যেই এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খুচরা পর্যায়ে সার বিক্রির কার্যক্রম চালু থাকবে।
Comments