বাংলাদেশে প্রথম দালালমুক্ত ডিজিটাল প্ল্যাটফর্ম: বাল্কহেড জাহাজ, ড্রেজিং ও বালি ব্যবসায় বিপ্লব আনছে ShipConex
বাংলাদেশের বাল্কহেড জাহাজ পরিবহন, বালি ড্রেজিং এবং বালি সরবরাহ খাতে প্রথমবারের মতো দালালমুক্ত পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে ShipConex। প্রতিষ্ঠানটি দাবি করছে, তারা দেশের এই গুরুত্বপূর্ণ কিন্তু অগোছালো সেক্টরটিকে প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ এবং সংগঠিত করার ক্ষেত্রে পথিকৃৎ হিসেবে কাজ করছে।
বাংলাদেশের লজিস্টিকস ও ফ্রেইট বাজারের আকার বর্তমানে প্রায় ৩২ বিলিয়ন ডলারের বেশি, যা আগামী বছরগুলোতে আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে । অন্যদিকে, শুধুমাত্র লজিস্টিকস ও ওয়্যারহাউজিং সেক্টরের বাজার মূল্যও কয়েক বিলিয়ন ডলার ছাড়িয়েছে । বিশেষজ্ঞদের মতে, এই বিশাল বাজারের একটি বড় অংশই এখনো অপ্রাতিষ্ঠানিক এবং ডিজিটালাইজেশনের বাইরে রয়েছে।দেশের নদীপথভিত্তিক পরিবহন ব্যবস্থায় প্রায় ১৯৪ মিলিয়ন টন পণ্য প্রতি বছর পরিবহন হয় , যার বড় অংশই বাল্কহেড জাহাজের মাধ্যমে বালি, পাথর এবং নির্মাণ সামগ্রী পরিবহনে ব্যবহৃত হয়।
কিন্তু এই বিশাল কার্যক্রম পরিচালিত হচ্ছে মূলত দালালনির্ভর ও অস্বচ্ছ ব্যবস্থার মাধ্যমে।এই বাস্তবতায় ShipConex একটি broker-free digital ecosystem তৈরি করছে, যেখানে বাল্কহেড জাহাজ মালিক, ড্রেজিং অপারেটর, বালি ব্যবসায়ী এবং ক্রেতারা সরাসরি সংযুক্ত হতে পারবেন। প্ল্যাটফর্মটিতে থাকবে ডিজিটাল ভেসেল রেজিস্ট্রি, ট্রিপ ভেরিফিকেশন, লাইভ ট্র্যাকিং এবং স্ট্যান্ডার্ড প্রাইসিং সিস্টেম।
ShipConex-এর প্রতিষ্ঠাতা ও সিইও হাসনাইন হক ইজাজ বলেন, "বাংলাদেশে বাল্কহেড, ড্রেজিং ও বালি ব্যবসা এই তিনটি খাত এখনো সম্পূর্ণভাবে অর্গানাইজড নয়। আমরা এই সেক্টরকে দালালমুক্ত করে সরাসরি সংযুক্ত একটি ডিজিটাল মার্কেটপ্লেস তৈরি করছি, যা দেশের জন্য প্রথম উদ্যোগ।"
বিশ্লেষকদের মতে, এই ধরনের ডিজিটালাইজেশন বাস্তবায়িত হলে দেশের লজিস্টিকস খরচ ১৫% থেকে ৩০% পর্যন্ত কমতে পারে এবং সাপ্লাই চেইনের দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
একই সঙ্গে একটি বড় অনানুষ্ঠানিক অর্থনীতি ধীরে ধীরে আনুষ্ঠানিক ও স্বচ্ছ কাঠামোর আওতায় আসবে।
ShipConex ভবিষ্যতে IoT-ভিত্তিক ভেসেল ট্র্যাকিং, জাতীয় প্রাইসিং ইনডেক্স এবং একটি পূর্ণাঙ্গ ডিজিটাল লজিস্টিকস মার্কেটপ্লেস চালুর পরিকল্পনা নিয়েছে। এছাড়া সরকারি সংস্থা ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্টদের মতে, ShipConex শুধুমাত্র একটি স্টার্টআপ নয় এটি বাংলাদেশের বাল্কহেড জাহাজ, ড্রেজিং ও বালি ব্যবসা খাতে একটি স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন শুরু করার সম্ভাবনা তৈরি করেছে।
Comments