অমর একুশে বইমেলার শেষদিনে বইয়ের মোড়ক উন্মোচন শিশু শেহজাদ'র
অমর একুশে বইমেলার শেষদিনে বাবার কোলে উঠে জনপ্রিয় কবি গোলাম মাওলা জসিম -এর নতুন কবিতার বই 'পৃথিবী' এর মোড়ক উন্মোচন করেছে শিশু শেহজাদ বিন সাঈদ বীর।
১৫ মার্চ আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শিশু শেহজাদ বিন সাঈদ বীরের পিতা মোহাম্মদ আবু সাঈদ সুমনসহ সাহিত্যপ্রেমী ও পাঠকরাও অংশগ্রহণ করেন।
নতুন এই কাব্যগ্রন্থ 'পৃথিবী'-তে সমকালীন নানা ভাবনা, অনুভূতি ও জীবনঘনিষ্ঠ লেখনী স্থান পেয়েছে। কবি তাঁর লেখার মাধ্যমে সময়, সমাজ ও মানুষের অনুভূতিকে কাব্যিক ভাষায় তুলে ধরেছেন।
উপস্থিত অতিথিরা বইটির সফলতা কামনা করেন এবং নতুন প্রজন্মের মাঝে সাহিত্যচর্চা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
Comments