তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য আনা বাইসাইকেলের বিভিন্ন নমুনা নিজে চালিয়ে মান পরখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিচে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে কয়েকটি মডেলের বাইসাইকেল প্রদর্শন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী সাইকেলগুলো চালিয়ে দেখেন এবং এগুলোর মান ও ব্যবহারিক দিক যাচাই করেন।
দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মেধাবী ছাত্রীরা একটি করে বাইসাইকেল পাবে। নারী শিক্ষাকে উৎসাহিত করা, বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করা।
প্রদর্শনীকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments