সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর মধ্যে আরও ঐক্য প্রয়োজন ছিল: ইইউ রাষ্ট্রদূত
বাংলাদেশের জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও বেশি ঐক্য থাকা প্রয়োজন ছিল বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। একইসঙ্গে তিনি স্পষ্ট করে বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনো ধরনের সহিংসতা কাম্য নয়।
সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত 'ডিক্যাব টক' অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ইইউ রাষ্ট্রদূত জানান, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক কৌশলগত পর্যায়ে উন্নীত হয়েছে। বাংলাদেশকে বাণিজ্য ও উন্নয়নের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে ইইউ।
মাইকেল মিলার আরও উল্লেখ করেন, নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে ফিরে আসা গণতন্ত্রকে টেকসই ও স্থিতিশীল হিসেবে দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন।
এ সময় ইইউ রাষ্ট্রদূত জানান, ইউরোপীয় ইউনিয়নের আমন্ত্রণে আগামী জুনে বেলজিয়ামের ব্রাসেলস সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
Comments