গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন দুই অতিরিক্ত পুলিশ সুপার পদায়ন
গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলায় অতিরিক্ত পুলিশ সুপার পদে নতুন দুই কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ সংক্রান্ত পৃথক বদলির আদেশ জারি করেছে পুলিশ সদর দপ্তর।
রোববার (২২ নভেম্বর) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত দুটি প্রজ্ঞাপনে এ বদলির নির্দেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. হেলাল উদ্দিন ভূঁইয়াকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব থেকে সরিয়ে গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমাকে চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলি হওয়া দুই কর্মকর্তাকে আগামী ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
Comments