নিজ নিজ এলাকায় গিয়ে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলীয় আইনপ্রণেতাদের প্রতি এই নির্দেশ দেওয়া হয়।
জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে বিএনপির সংসদীয় দলের সকল সদস্য অংশ নেন।
বৈঠক সূত্রে জানা গেছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংসদ সদস্যরা যেন নিজেদের নির্বাচনী এলাকায় নিয়মিত সময় দেন এবং জনগণের কাছাকাছি থেকে দলের কার্যক্রম জোরদার করেন—সে বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী।
Comments