রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর এই আনুষ্ঠানিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সাম্প্রতিক জাপান সফরের বিভিন্ন দিক ও সফলতার বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ ছাড়াও বৈঠকে তাঁরা দেশের সার্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
Comments