রাজধানীতে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রাজধানীর আগারগাঁওয়ে প্রথমবারের মতো আয়োজিত দুই দিনব্যাপী 'বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬'-এর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মধ্যে তিনি নির্ধারিত সময়ে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
আজ বুধবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর তিনি এক্সপোর বিভিন্ন প্যাভিলিয়ন ও স্টল ঘুরে দেখেন।
'ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান'—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই প্রদর্শনী আজ থেকে শুরু হয়ে আগামী ৪ নভেম্বর পর্যন্ত চলবে। প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথভাবে প্রথমবারের মতো এই সোলার এক্সপোর আয়োজন করেছে।
এক্সপো চলাকালে সৌরবিদ্যুতের সম্ভাবনা ও আধুনিক প্রযুক্তির নানা দিক নিয়ে মোট চারটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে। এসব সেমিনারে দেশব্যাপী সৌরবিদ্যুতের সম্প্রসারণ, জাতীয় জ্বালানি মিশ্রণে এর অংশীদারত্ব বৃদ্ধি এবং ভবন ও বিভিন্ন প্রতিষ্ঠানের ছাদসহ অব্যবহৃত জমিতে সোলার প্যানেল স্থাপনে জনগণকে উদ্বুদ্ধ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
Comments