এলপিজি সিলিন্ডার প্রতি দাম বাড়লো ২২৩ টাকা
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০ টাকা। এতদিন এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। অর্থাৎ ১২ কেজি এলপিজি সিলিন্ডার প্রতি দাম বেড়েছে ২২৩ টাকা।
এলপিজির নতুন দাম আজ সোমবার (২ নভেম্বর) রাত ৮টা থেকে কার্যকর হবে। শুধু ১৩ কেজি নয় ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে।
Comments