ডেঙ্গু: একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৯৭০
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭০ জন রোগী।
আজ সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৯০০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া অন্যান্য বিভাগের মধ্যে—খুলনা বিভাগ: ২৯৪ জন, চট্টগ্রাম বিভাগ: ২৫২ জন, বরিশাল বিভাগ: ১৮৩ জন, রাজশাহী বিভাগ: ১৫৩ জন, ময়মনসিংহ বিভাগ: ৯৫ জন, রংপুর বিভাগ: ৭১ জন, সিলেট বিভাগ: ২২ জন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৩৮ হাজার ৮৯৯ জন রোগী ভর্তি হয়েছেন। আর মশাবাহিত এই ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন মোট ৪৩৩ জন।
বিশেষজ্ঞরা ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন।
Comments