তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে সাড়ে ৩ কিমি দূরে মোটরসাইকেল উদ্ধার
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের স্থান থেকে আনুমানিক তিন থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে একটি মোটরসাইকেল পাওয়া গেছে। টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় পাওয়া ওই মোটরসাইকেলটি নিহতের কি না, তা বর্তমানে যাচাই-বাছাই করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পিবিআইয়ের মিডিয়া শাখার পুলিশ সুপার মো. আবু ইউসুফ মোটরসাইকেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বিমানবাহিনীর সাবেক এই কর্মকর্তার মৃত্যুর ঘটনায় মূল মামলাটি তদন্ত করছে নৌ পুলিশ। তবে ঘটনাটি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে পুলিশের অন্য ইউনিটের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনও (পিবিআই) ছায়া তদন্ত করছে এবং নৌ পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করছে। তদন্তে প্রাপ্ত সব তথ্য ইতিমধ্যে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সুপার আবু ইউসুফ জানান, মরদেহ উদ্ধারস্থল থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে একটি মোটরসাইকেল পাওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধারকৃত এই মোটরসাইকেলটি আসলেই তাহসিফের কি না, তা নিশ্চিত হতে জোরদার তদন্ত ও যাচাই-বাছাই চলছে।
Comments