তাহসিফ কিছু একটা নিয়ে আতঙ্কিত ছিলেন: এনায়েতুল করিম হেলাল
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সুরি (তাহসিফ সৌরি) ঘর থেকে বের হওয়ার আগে কিছু একটা নিয়ে আতঙ্কিত ছিলেন বলে জানিয়েছেন তাঁর বাবা এনায়েতুল করিম হেলাল। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় 'দ্বীপ' নামের এক পরিচিত যুবকের ডাকে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। পরে গত বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উত্তরার তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
আজ বুধবার দুপুরে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের করবী-২ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নিহতের বাবা।
এনায়েতুল করিম হেলাল জানান, গত মঙ্গলবার দিনভর মায়ের সঙ্গে কেনাকাটা করেছিলেন তাহসিফ। এমনকি বাবার জন্যও কিছু জিনিস কিনেছিলেন তিনি। সন্ধ্যার পর 'দ্বীপ' নামের এক পরিচিত যুবক তাঁকে নিচে ডেকে পাঠান। মাকে 'একটু কথা বলে আসছি' বলে তিনি ঘর থেকে বের হন, এরপর আর ফেরেননি।
তিনি আরও জানান, ওই দিন রাত ১টা ৩৫ মিনিটের দিকে মায়ের মোবাইল ফোনে একটি খুদে বার্তা পাঠিয়ে বাসায় ফেরার কথা জানিয়েছিলেন তাহসিফ। তবে বার্তাটি পড়ার পর তাঁর কাছে ছেলেকে বেশ ব্যস্ত বা চাপে আছে বলে মনে হয়েছিল। এরপর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।
পারিবারিক সূত্রে জানা যায়, মাসখানেক আগে তাহসিফ একটি সড়ক দুর্ঘটনায় পড়ার পর পরিবার থেকে তাঁকে মোটরসাইকেল চালাতে নিষেধ করা হয়েছিল। তবে ঘটনার দিন তিনি মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন এবং বর্তমানে সেই মোটরসাইকেলটি গ্যারেজে পাওয়া যাচ্ছে না।
পরিবারের এক স্বজন জানান, তাহসিফকে ডেকে নেওয়া 'দ্বীপ'-এর সঙ্গে কথা বলেছেন তারা। দ্বীপ দাবি করেছেন, রাতে তাঁরা একসঙ্গে খাওয়া-দাওয়া করার পর তাহসিফকে তাঁর বাসার এলাকার কাছাকাছি নামিয়ে দিয়ে তিনি চলে এসেছিলেন। তবে তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেলটি নিখোঁজ থাকায় বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং মোটরসাইকেলের বিবরণ ও ছবি সরবরাহ করা হয়েছে। পরিবার জানিয়েছে, যে এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেখানে তাহসিফের আগে কোনো যাতায়াত ছিল না।
তাহসিফের বাবা জানান, শৃঙ্খলাজনিত কারণে বিমানবাহিনী থেকে তাঁর চাকরি চলে যাওয়ার পর তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং 'নেত্র নিউজ'-এ কাজ করেছেন। স্বভাবগতভাবে তাহসিফ অত্যন্ত ভদ্র, মিশুক ও সামাজিক ছিলেন এবং সবার সঙ্গেই তাঁর ভালো
এ বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি নৌ পুলিশ দেখছে।
অন্যদিকে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে ঘটনার রহস্য উদ্ঘাটনে ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
Comments