দেশে হাম ও এর উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত প্রায় ১৩০০
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৭ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে নিশ্চিত হামে একজন শিশু মারা গেছে এবং বাকি ছয়জন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৯৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগের একজন, চট্টগ্রাম বিভাগের দুজন, বরিশাল বিভাগের একজন এবং খুলনা বিভাগের দুজন রয়েছেন।
এই নিয়ে চলতি বছরে হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪০ জনে। এর মধ্যে শুধু নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন এবং হামের উপসর্গে মারা গেছে ১ হাজার ১৩৫ জন।
Comments