এনসিপির নতুন আহ্বায়ক কমিটি: যুগ্ম আহ্বায়ক হলেন ছয় নারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত এই কমিটিতে মো. নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্যসচিব করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয় রূপায়ণ ট্রেড সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে নারী নেতৃত্বকে বিশেষ গুরুত্ব দিয়ে ছয়জন নারীকে যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়েছে। তাঁরা হলেন—ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, দিলশানা পারুল, সামান্তা শারমিন ও এ. কে. ফ্লোরা।
পুনর্গঠিত কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ। এ ছাড়া জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে রাখা হয়েছে মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে।
কমিটির অন্যান্য পদে যাঁরা দায়িত্ব পেয়েছেন:
যুগ্ম আহ্বায়ক: অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, প্রীতম দাশ, ইসহাক সরকার ও তারেক এ আদেল।
যুগ্ম সদস্যসচিব: আলাউদ্দীন মোহাম্মদ (আন্তর্জাতিক), এস. এম. সাইফ মুস্তাফিজ (কোষাধ্যক্ষ), মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহ।
সম্পাদনা পরিষদ
আন্তর্জাতিক সম্পাদক: তাহসীন রিয়াজ (সহ-আন্তর্জাতিক সম্পাদক: আশরেফা খাতুন)
দপ্তর সম্পাদক: সাদিয়া ফারজানা দিনা (সহ-দপ্তর সম্পাদক: ইফতেখারুল ইসলাম)
আইন সম্পাদক: অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা (সহ-আইন সম্পাদক: অ্যাডভোকেট এরশাদুল বারি ও অ্যাডভোকেট ছেহায়েত উল্লাহ)
প্রচার সম্পাদক: জয়নাল আবেদীন শিশির (সহ-প্রচার সম্পাদক: মেজবাহ কামাল মুন্না ও শাহাদাত হোসেন)
শিক্ষা সম্পাদক: ফয়সাল মাহমুদ শান্ত (সহ-শিক্ষা সম্পাদক: সাকিব শাহরিয়ার)
Comments