‘ইউ টেররিস্ট’, নিউইয়র্কে ড. ইউনূসকে ঘিরে বিক্ষোভ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। সোমবার (১২ অক্টোবর) বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে পৌঁছালে একদল প্রবাসী বাংলাদেশি তাকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে বিমানবন্দরে পৌঁছান ড. ইউনূস। পরে হুইলচেয়ারে করে বাইরে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে 'ইউ আর টেররিস্ট', 'ইউ কিল্ড বাংলাদেশিজ', 'গো ব্যাক'সহ বিভিন্ন স্লোগান দেন উপস্থিত প্রবাসীরা।
এ সময় ড. ইউনূস ও তার সঙ্গে থাকা লামিয়া মোর্শেদ দ্রুত বিমানবন্দরের ভেতরে চলে যান বলে জানিয়েছেন উপস্থিত একাধিক ব্যক্তি।
তবে এ ঘটনায় প্রবাসীদের পরিচয়, বিক্ষোভের কারণ এবং ঘটনার বিস্তারিত সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
Comments