প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই সভা শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানিয়েছে, সভা শেষে আজ বিকেল ৩টায় পরিকল্পনা মন্ত্রণালয়ে এক বিফ্রিংয়ের আয়োজন করা হয়েছে। সেখানে একনেক সভার সিদ্ধান্ত ও বিস্তারিত বিষয় নিয়ে গণমাধ্যমকে অবহিত করবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকী।
Comments