জাতিসংঘে বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন তারেক রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে অধিবেশনের ফাঁকে কানাডা, পাকিস্তান, থাইল্যান্ড, কুয়েত, ক্রোয়েশিয়া ও ভুটানের সরকারপ্রধান এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।
এ ছাড়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, মানবাধিকার হাইকমিশনার ফলকার টুর্ক এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গেও তাঁর বৈঠক নির্ধারিত রয়েছে। সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।
Comments