তেহরানকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে, বলছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে যে, বিগত ছয় মাসের যুদ্ধ ইরানকে দুর্বল করার বদলে মার্কিন চাপ মোকাবিলা করার এবং সংঘাত চালিয়ে যাওয়ার ক্ষমতার ওপর তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান এখন মধ্যপ্রাচ্যে যেকোনো লক্ষ্যবস্তুতে হামলা চালানোর ক্ষেত্রে নিজেদের সক্ষমতা নিয়ে আগের চেয়ে বেশি সুনিশ্চিত এবং তারা যুক্তরাষ্ট্রকে পর্যুদস্ত করতে আরও কয়েক মাস লড়াই চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শিগগিরই কোনো শান্তি চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই কম। উপরন্তু, ইরানি সরকারের কট্টরপন্থীরা সংঘাত আরও বড় পরিসরে বাড়িয়ে তোলার কথা ভাবছে।
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির উন্নতি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ 'প্রণালী বা স্ট্রেইট অব হোরমুজ' (Strait of Hormuz)-কে মার্কিন বিরোধী শক্ত হাতিয়ার হিসেবে ব্যবহার করার ধারণাই তেহরানের আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে।
মার্কিন কর্মকর্তাদের মতে, ইরান বিশ্বাস করে যে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুদ কমে আসায় ওয়াশিংটন নতুন করে বড় কোনো আক্রমণ চালানো থেকে বিরত থাকতে পারে।
জুলাই মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রের প্রায় শতাধিক পানি ব্যবস্থা এবং সাইবার পরিকাঠামোয় যেসব হামলা হয়েছে, তাতে ইরান-সংযুক্ত হ্যাকাররা জড়িত ছিল বলে অনুমান করা হচ্ছে। এছাড়া আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে মার্কিন জনমতকে প্রভাবিত করার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালাচ্ছ তেহরান।
Comments