সব পক্ষের সঙ্গে আলোচনা করে সর্বজনগ্রাহ্য সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে সর্বজনগ্রাহ্য সংবিধান সংস্কার করতে চায় সরকার। মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক শুরুর আগে সাংবাদিকদের এসব কথা বলেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিরোধী দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তাদের নাম পেলে বসার দিন-তারিখ ঠিক করা হবে। বৈঠক বা লিখিত প্রস্তাব—উভয় মাধ্যমেই বিরোধী দলের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
এছাড়া রাজনৈতিক দল ছাড়াও সমাজের বিভিন্ন পেশাজীবী ও সর্বস্তরের মানুষের সঙ্গে পর্যায়ক্রমে আলোচনা করা হবে বলে জানান তিনি। 'জুলাই জাতীয় সনদ' এবং সরকারি দলের নির্বাচনী ইশতেহারের বিষয়গুলো মাথায় রেখে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে এই সংস্কার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
Comments