সিএনজির দাম বাড়ানোর প্রস্তাব পেট্রোবাংলার
ভর্তুকির চাপ কমাতে বিদ্যুৎ উৎপাদন ও যানবাহনে ব্যবহৃত সিএনজির দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে পেট্রোবাংলা। সংস্থাটি বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটার ১৬ টাকা থেকে ২৫ টাকা এবং সিএনজির দাম ৪৩ টাকা থেকে প্রায় ৬৫ টাকা করার প্রস্তাব জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে পাঠিয়েছে।
তবে আবাসিক, বাণিজ্যিক বা বিদ্যমান শিল্প গ্রাহকদের জন্য দাম বাড়ানোর কোনো প্রস্তাব দেওয়া হয়নি। পাশাপাশি, বিতরণ কোম্পানিগুলোও তাদের মাশুল বাড়ানোর আবেদন করেছে।
দাম বাড়ার মূল কারণ আন্তর্জাতিক বাজারে এলএনজির উচ্চমূল্য ও আমদানি ব্যয় বৃদ্ধি। বৈশ্বিক অস্থিরতার কারণে গ্যাস সংগ্রহে বড় অংকের আর্থিক ঘাটতি তৈরি হওয়া।
পেট্রোবাংলার এই প্রস্তাব যাচাই-বাছাই শেষে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে পাঠানো হবে। এরপর বিইআরসি গণশুনানি ও সংশ্লিষ্ট পক্ষের মতামত নিয়ে চূড়ান্ত দাম নির্ধারণ করবে।
Comments