হাম: আরও ৩ শিশুর মৃত্যু
সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও একজন এবং হামের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৯৯৬ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৯২৫ জন। আর ৭৯ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন।
বুধবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ৮৩১ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে প্রাণ হারিয়েছে ৯৬ জন।
গত ১৫ মার্চ থেকে সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লাখ ২৬ হাজার ৫৪০ জন। আর নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৫ হাজার ৭৩৯ জন।
Comments