এইচএসসির স্থগিত ৫ বিষয়ের পরীক্ষা: রেজিস্ট্রেশনের জরুরি নির্দেশনা
বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুন:রেজিস্ট্রেশন করার নির্দেশ দেওয়া হয়েছে। ইচ্ছুক পরীক্ষার্থীদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে স্ব স্ব কেন্দ্রে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
শনিবার (২৫ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এই জরুরি নির্দেশনা জারি করা হয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড বাদে অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য এটি প্রযোজ্য। যে বিষয়গুলোর পরীক্ষা দিতে হবে তা হলো—সাধারণ শিক্ষা বোর্ড: পদার্থবিজ্ঞান ১ম পত্র, হিসাববিজ্ঞান ১ম পত্র ও যুক্তিবিদ্যা ১ম পত্র। মাদ্রাসা শিক্ষা বোর্ড: ইংরেজি দ্বিতীয়পত্র। কারিগরি শিক্ষা বোর্ড: অফিস ম্যানেজমেন্ট।
অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের আগামী ২৯ জুলাই ২০২৬ তারিখের মধ্যে নিজ নিজ কেন্দ্রে রেজিস্ট্রেশন করতে হবে।
রেজিস্ট্রেশন সম্পন্নকারী শিক্ষার্থীদের সকল তথ্য আগামী ৩০ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর জরুরি ভিত্তিতে পাঠাতে হবে।
Comments