জিয়া হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যায় জড়িত অভিযোগে মোজাফফর হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর বলে জানা গেছে।
প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ডিবি। ১৯৮১ সালে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার এড়াতে দেশ থেকে পালিয়ে যান মোজাফফর হোসেন।
Comments