হরমুজ প্রণালির নিরাপত্তায় আপসহীন ইরান
কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে ফি আদায়ের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই প্রণালির মূল প্রহরী ইরানই ছিল, আছে এবং ভবিষ্যতেও চিরকাল থাকবে।
সোমবার (১৩ জুলাই) নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, দীর্ঘদিন ধরে ইরানই এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করে আসছে। তাই এই সুরক্ষার জন্য যদি কোনো মাশুল বা ক্ষতিপূরণ নেওয়া হয়, তাহলে তা ন্যায্য হওয়া উচিত।
ট্রাম্পের মন্তব্যের প্রতি ইঙ্গিত করে আরাগচি খোঁচা দিয়ে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ঠিকই বলেছেন যে, যারা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা দিবে, তাদের এই সেবার জন্য ক্ষতিপূরণ দেওয়া উচিত। আর ইরান তো চিরকালই এই প্রণালির রক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। তবে ট্রাম্পের প্রস্তাবিত ২০ শতাংশ ফিকে 'অতিরিক্ত' আখ্যা দিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান, তেহরান এই মাশুল নির্ধারণে ন্যায্য আচরণ করবে।
ইরানের এই কড়া জবাব এসেছে ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার পর। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ওয়াশিংটন ইরানের ওপর আবারও নৌ-অবরোধ আরোপ করতে যাচ্ছে। একইসঙ্গে তিনি দাবি করেন, হরমুজ প্রণালিতে নিরাপত্তা দেওয়ার খরচ মেটাতে এই পথ দিয়ে যাওয়া সব কার্গো জাহাজ থেকে ২০ শতাংশ ফি আদায় করবে যুক্তরাষ্ট্র।
ট্রাম্প আরও বলেন, ইরান সহযোগিতা করুক বা না করুক, প্রণালিটি উন্মুক্তই থাকবে এবং এই ফি মূলত জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করার খরচ হিসেবে নেওয়া হবে। ট্রাম্পের এমন দাবির জবাবেই ইরান পাল্টা শক্ত অবস্থান নিয়ে
Comments