অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা
৬৭ মিনিটে দুই গোলে পিছিয়ে যাওয়া। মনে হচ্ছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিদায় ঘনিয়ে এসেছে। তবে এ ম্যাচের চিত্রনাট্যের শেষটা লেখা ছিল অন্যরকম।
অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখে মিসরকে ৩-২ গোলে হারিয়ে আর্জেন্টিনা পা রেখেছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।
দুই গোলে পিছিয়ে থাকার পরও মেসির গোল ও অ্যাসিস্টে ম্যাচে ফেরে চ্যাম্পিয়নরা। পরে এনজো ফার্নান্দেজের গোলে ৩-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা।
মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে প্রথমার্ধের ১৪৭ মিনিটে মিশর এগিয়ে যায় জিকোর গোলে। পরে দ্বিতীয়ার্ধেও তিনিই এগিয়ে নেন ৬৭ মিনিটে। এর আগে ৫৮ মিনিটে বাতিল হয় তার গোল। এরপর মেসির জাদুতে ৭৯ ও ৮৪ মিনিটে সমতা ফেরায় আর্জেন্টিনা। সবশেষ অতিরিক্ত সময়ে এনজো ফার্নান্দেজ গোল করে কোয়ার্টার ফাইনালে তোলেন দলকে।
Comments