৩১ ডিসেম্বর পর্যন্ত সব সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা ফ্রি
দেশের সব সরকারি হাসপাতালে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা 'এনএস-১' (NS-1) সম্পূর্ণ বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বর্তমান ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় জনসাধারণের সুবিধার্থে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য এনএস-১ পরীক্ষা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি অবগতি ও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সারাদেশের সব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, জেলা সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
দেশে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় বড় সিদ্ধান্ত নিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এখন থেকে বছরের শেষ দিন পর্যন্ত সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা যাবে।
এক নজরে সরকারি নির্দেশনা:
ডেঙ্গু শনাক্তকরণের প্রাথমিক ও প্রধান পরীক্ষা এনএস-১ (NS-1) ফ্রি:। আজ থেকে শুরু করে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে। দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, সিভিল সার্জন অফিস এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দেশের সব সরকারি চিকিৎসা কর্মকর্তাকে এই নির্দেশ জরুরি ভিত্তিতে বাস্তবায়নের জন্য বলা হয়েছে।
Comments