এইচএসসি ও সমমান: প্রথম দিনে অনুপস্থিত ২৪ হাজার ৭ শতাধিক, বহিষ্কৃত ৭
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার প্রথম দিনেই সারাদেশে ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই সঙ্গে অসদুপায় অবলম্বনের দায়ে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় মোট নিবন্ধিত পরীক্ষার্থী ছিল ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন। সাধারণ বোর্ডগুলোতে অনুপস্থিতির সংখ্যা ১৭ হাজার ২৩৩ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ০১ শতাংশ। বাকি অনুপস্থিত পরীক্ষার্থীরা মাদ্রাসা ও কারিগরি বোর্ডের আওতাধীন।
Comments