মূল্যস্ফীতি সাড়ে সাত শতাংশে নামিয়ে আনা হবে
২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকার মূল্যস্ফীতি কমিয়ে ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ লক্ষ্য তুলে ধরেন।
নতুন অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করা হয়েছে, যা দেশের ইতিহাসের অন্যতম বড় বাজেট। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী জানান, অর্থনীতিতে স্থিতিশীলতা প্রতিষ্ঠা, বিনিয়োগ সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি সরকারের প্রধান অগ্রাধিকার। এসব উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর চেষ্টা করা হবে।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এ হিসাবে মোট আয় ও ব্যয়ের মধ্যে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি থাকবে। সরকার এই ঘাটতি পূরণে দেশীয় ও বৈদেশিক উৎস থেকে ঋণ গ্রহণের পরিকল্পনা করেছে।
Comments