একনেকে ১৫ প্রকল্প অনুমোদন, সাশ্রয়ী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ২০২৫-২৬ অর্থবছরের ১০ম একনেক সভা অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী জানান, এদিনের সভায় মোট ১৭টি প্রকল্প উত্থাপন করা হলেও ১৫টি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে: ৬টি একদম নতুন প্রকল্প। ৭টি সংশোধনী প্রস্তাব। ৪টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির আবেদন। বাকি প্রকল্পগুলোর বিষয়ে বিশেষ পর্যবেক্ষণ দেওয়া হয়েছে এবং কিছু ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
প্রকল্প বাস্তবায়নে ব্যয়ের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা ও সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়েছেনপ্রধানমন্ত্রী। জোনায়েদ সাকি বলেন, "প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন প্রতিটি প্রকল্পের ব্যয় যৌক্তিক হতে হবে এবং তা নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা যাচাই করতে হবে।" এছাড়া উন্নয়ন কাজে প্রাণ-প্রকৃতি রক্ষা করে টেকসই উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন সরকার প্রধান।
বিগত সময়ে প্রস্তাবিত ও চলমান প্রকল্পগুলো রিভিউ করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অনেক প্রকল্পের এখন আর প্রয়োজনীয়তা নেই। তাই জনস্বার্থে অপ্রয়োজনীয় প্রকল্প পরিহার করে অর্থ সাশ্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকল্পের কাজ সময়মতো শেষ না হওয়ায় ব্যয় বেড়ে যাওয়া এবং জনগণের ভোগান্তি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। কেন কাজে দীর্ঘসূত্রিতা হয়, তা গভীরভাবে খতিয়ে দেখার জন্য তিনি
একনেক সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Comments