বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন, পর্ষদ পুনর্গঠন
জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদে বড় পরিবর্তন এনেছে সরকার। ব্যাংক এশিয়া পিএলসির স্পন্সর ডিরেক্টর ও বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন-কে পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা এক সরকারি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এই পুনর্গঠনের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯৯৪ সালের কোম্পানি আইনের বিধান এবং বিমানের 'আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন'-এর ৩৭ ও ৩৮ অনুচ্ছেদ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবগঠিত এই পর্ষদে সরকারি আমলা, সামরিক কর্মকর্তা এবং আর্থিক ও কর্পোরেট খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সমন্বয় করা হয়েছে।
বিমানের নতুন পরিচালনা পর্ষদে ১৩ জন সদস্য রয়েছেন। তারা হলেন: ১. রুমি এ হোসেন (চেয়ারম্যান) ২. ড. মো. খায়রুজ্জামান মজুমদার (সচিব, অর্থ বিভাগ) ৩. ফাহিদা আক্তার (সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়) ৪. এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান (সহকারী বিমান বাহিনী প্রধান) ৫. মেজর জেনারেল মো. হাসান উজ জামান (ইঞ্জিনিয়ার-ইন-চিফ, বাংলাদেশ সেনাবাহিনী) ৬. ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম ৭. এম মাসরুর রিয়াজ (চেয়ারম্যান ও সিইও, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ) ৮. শরীফ জহির (চেয়ারম্যান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক) ৯. মোহাম্মদ আবদুর রহিম (ভাইস চেয়ারম্যান, ডিবিএল গ্রুপ) ১০. মো. মামুনুর রশিদ (অতিরিক্ত এমডি, এক্স ইনডেক্স কোম্পানিজ ও সাবেক সভাপতি আইসিএমএবি) ১১. ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী (প্রধান, চৌধুরী অ্যান্ড ল ফার্ম) ১২. অধ্যাপক আবু নাসের আহমেদ ইশতিয়াক (মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) ১৩. কায়সার সোহেল আহমেদ (এমডি ও সিইও, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স - পদাধিকারবলে সদস্য)
বিজ্ঞপ্তি অনুযায়ী, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পুনর্গঠিত এই পরিচালনা পর্ষদ অবিলম্বে কার্যকর হবে।
Comments