সবজির বাজারে আগুনের আঁচ: মধ্যবিত্তের নাভিশ্বাস
রাজধানীর কাঁচাবাজারে সবজির দামে যেন আগুন লেগেছে। পরিবহন খরচ বৃদ্ধি, মৌসুম শেষ হয়ে আসা এবং সরবরাহে ঘাটতির অজুহাতে অধিকাংশ সবজির দাম এখন ১০০ টাকার উপরে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে নিত্যপণ্যের দাম।
আজ (শুক্রবার) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন ঊর্ধ্বগতি দেখা গেছে।
আজকের বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ১০০ টাকায়, কাঁকরোল প্রতি কেজি ১৬০ টাকা, বেগুন প্রতি কেজি ১০০ থেকে ১৪০ টাকা, ঝিঙ্গা প্রতি কেজি ১০০ টাকা, ধন্দুল প্রতি কেজি ১০০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, শসা প্রতি কেজি ১০০ টাকা, বরবট প্রতি কেজি ১০০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া প্রতি কেজি মূলা বিক্রি হচ্ছে ৬০ টাকায়, টমেটো প্রতি কেজি ৬০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৬০ টাকা, লাউ প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা এবং কচুর লতি প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী শফিকুর রহমান তার ক্ষোভ প্রকাশ করে বলেন, "গত দুই সপ্তাহ ধরে সবজির দাম অস্বাভাবিক বেশি। বেশিরভাগ সবজিই ১০০ টাকার ঘরে। আমরা সাধারণ মানুষ কীভাবে চলব? বিক্রেতারা যে যার মতো দাম হাঁকাচ্ছে, কিন্তু বাজারে কোনো কার্যকর মনিটরিং ব্যবস্থা চোখে পড়ছে না।"
মালিবাগ বাজারের সবজি বিক্রেতা লতিফ মিয়া জানান, বর্তমানে অনেক সবজির মৌসুম শেষ পর্যায়ে। নতুন সবজি বাজারে না আসা পর্যন্ত এই চড়া ভাব কমার সম্ভাবনা কম। তিনি আরও দাবি করেন, পাইকারি বাজারেই তাদের চড়া দামে পণ্য কিনতে হচ্ছে, যার প্রভাব পড়ছে
পরিবহন ব্যয় ও সরবরাহ সংকটের দোহাই দিয়ে সবজির দাম বাড়লেও বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বলে মনে করছেন সাধারণ ক্রেতারা।
Comments