পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ চালু: বছরে পাবেন ২৫০০ টাকা
কৃষি খাতকে ডিজিটালাইজ করতে পহেলা বৈশাখ থেকে সরকার 'কৃষক কার্ড' বিতরণ শুরু করছে। এর মাধ্যমে ভূমিহীন ও ক্ষুদ্র কৃষকরা বছরে ২,৫০০ টাকা নগদ সহায়তাসহ মোট ১০ ধরনের সুবিধা পাবেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রমের উদ্বোধন করবেন। ১০ জেলার ২২ হাজার কৃষক কার্ড পাবেন, যার মধ্যে প্রায় ২১ হাজার কৃষক সরাসরি আর্থিক সহায়তা পাবেন। এটি একটি সোনালী ব্যাংকের ডেবিট কার্ড। এর মাধ্যমে ন্যায্যমূল্যে সার-বীজ কেনা, সেচ সুবিধা, সহজ শর্তে ঋণ এবং সরকারি ভর্তুকি সরাসরি পাওয়া যাবে। মূলত ভূমিহীন (৫ শতকের কম), প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা এই আর্থিক প্রণোদনায় অগ্রাধিকার পাচ্ছেন। আগামী ৪ বছরের মধ্যে সারা দেশের সব কৃষককে এই ডিজিটাল কার্ড ও সমন্বিত তথ্যভাণ্ডারের আওতায় আনা হবে।
এই কার্ডের ফলে সরকারি অনুদান বিতরণে স্বচ্ছতা আসবে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে।
Comments