আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষনা
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিরুদ্ধে রায় পড়া চলছে। এরমধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মতিউর রহমান ও আসাদুজ্জামান মন্ডলের ১০ বছরের কারাদন্ড ঘোষনা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এরইমধ্যে গ্রেপ্তার ছয় আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ন্যায় বিচার চেয়েছে তার পরিবার। রায়ের কার্যক্রম সরাসরি সম্প্রচারিত হচ্ছে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে।
Comments