জ্বালানি সাশ্রয়ে কমলো অফিসের সময়, দোকান ও মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়

জ্বালানি সাশ্রয় এবং মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব মোকাবিলায় সরকার সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনসহ একগুচ্ছ কৃচ্ছ্রসাধন এবং ব্যয় সংকোচনমূলক পদক্ষেপ নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সকল অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এবং সন্ধ্যা ৬টার পর সব মার্কেট ও বিপণিবিতান বন্ধ রাখতে হবে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত পৌনে ৯টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। রাত প্রায় পৌনে ১১টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ধরে চলে এই বৈঠক। পরে সেখানে ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তবে শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকটি বিশেষ পরিস্থিতিতে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী দীর্ঘ ১৮ ঘণ্টা কাজ করছেন এবং যাতায়াতের সময় বাঁচাতে ও যানজট এড়াতে এখানেই বৈঠকের আয়োজন করা হয়েছে।
অফিস ও ব্যাংকের সময়সূচি:
- সরকারি ও বেসরকারি অফিস: সকাল ৯টা থেকে বিকেল ৪টা
- ব্যাংক: সকাল ৯টা থেকে বিকেল ৩টা, তবে আনুষঙ্গিক কাজ শেষে বিকেল ৪টায় বন্ধ

গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ
অফিস ও ব্যাংকের সময়সূচি:
- সরকারি ও বেসরকারি অফিস: সকাল ৯টা থেকে বিকেল ৪টা
- ব্যাংক: সকাল ৯টা থেকে বিকেল ৩টা, তবে আনুষঙ্গিক কাজ শেষে বিকেল ৪টায় বন্ধ
বাজার ও বিপণিবিতান:
- সন্ধ্যা ৬টার পর সব মার্কেট, দোকানপাট ও শপিংমল বন্ধ
- কাঁচাবাজার, ওষুধের দোকান এবং খাবারের দোকান নির্দেশনার বাইরে
- বাণিজ্য মন্ত্রণালয় কঠোরভাবে মনিটর করবে
শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবহন:
- শিক্ষা মন্ত্রণালয় পৃথক নির্দেশনা দেবে
- স্কুলগামী শিক্ষার্থীদের জন্য শুল্কমুক্ত 'ইলেকট্রিক বাস' আমদানির সুযোগ
- বাণিজ্যিক ক্ষেত্রে নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক ২০ শতাংশ কমানো, তবে পুরনো বাস প্রযোজ্য নয়
ব্যয় সংকোচন ও কৃচ্ছ্রসাধন:
- সরকারি জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতের বাজেট থেকে ৩০ শতাংশ ব্যয় কমানো
- তিন মাসের জন্য নতুন সরকারি যানবাহন ও কম্পিউটার সামগ্রী ক্রয় নিষিদ্ধ
- সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও অভ্যন্তরীণ প্রশিক্ষণ ৫০ শতাংশ কমানো
- সভা-সেমিনারের আপ্যায়ন খরচ ৫০ শতাংশ কমানো
আলোকসজ্জা:
- বেসরকারি বিয়ে ও উৎসব-অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ
আইন সংশোধন:
- 'পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট' খসড়া অনুমোদিত, পাবলিক পরীক্ষায় অপরাধের বিচার কঠোর করা হবে
জ্বালানি সরবরাহ:
- মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে তেলের সরবরাহ অনিশ্চিত
- মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান থেকে বিকল্প তেল আমদানি শুরু
- সাধারণ মানুষের জন্য ভর্তুকি অব্যাহত রাখা হবে
Comments