১ লাখ ৩০ হাজার এনআইডি সংশোধন আবেদন পেন্ডিং: ডিজি এনআইডি
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের প্রায় ১ লাখ ৩০ হাজার আবেদন পেন্ডিং আছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবীর। এসব আবেদন দ্রুত নিষ্পত্তি করা হবে বলেও জানান তিনি। বুধবার (১১ মার্চ) বাসসকে এসব তথ্য জানান এ এস এম হুমায়ুন কবীর।
এনআইডি ডিজি বলেন, আজ পর্যন্ত আমাদের সার্ভারে ১ লাখ ৩০ হাজার সংশোধন আবেদন পেন্ডিং আছে। আমি যোগদানের পর থেকে এখন পর্যন্ত ১২ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছি।
এ এস এম হুমায়ুন কবীর বলেন, সংসদ নির্বাচনের কারণে সংশোধন কার্যক্রম স্থগিত করার আগ পর্যন্ত ৭৫ বা ৭৬ হাজার পেন্ডিং আবেদন ছিলো। এ কয়েক মাসে তা বৃদ্ধি পেয়ে ১ লাখ ৩০ হাজার হয়েছে। এসব আবেদন দ্রুত নিষ্পত্তি করা হবে।
তিনি আরও বলেন, কাউকে সংশোধনের জন্য নির্বাচন কমিশনে আসতে হবে না। পর্যায়ক্রমে সবার সংশোধন আবেদন নিষ্পত্তি করা হবে।
Comments