অনন্তকাল ধরে যুদ্ধ চালানোর অস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্রের
ইরানের সঙ্গে 'অনন্তকাল' ধরে লড়াই করা যেতে পারে এতো পরিমাণ অস্ত্রের মজুদ তাদের কাছে রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির অস্ত্রের মজুত নিয়ে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 'আমাদের কাছে এসব অস্ত্রের কার্যত সীমাহীন সরবরাহ রয়েছে। যুক্তরাষ্ট্রের মজুত আছে এবং বড় জয়ের জন্য প্রস্তুত!!!'।
এ ছাড়া নিজের সবশেষ মন্তব্যে তিনি তার পূর্বসূরি জো বাইডেনের বিরুদ্ধে ইউক্রেনকে 'অনেক উচ্চমানের' মার্কিন অস্ত্র সরবরাহ করার অভিযোগও করেছেন।
তিনি বলেছেন, 'বাইডেন ইউক্রেনকে অনেক উচ্চমানের মার্কিন অস্ত্র সরবরাহ করেছেন।' চার বছরের মেয়াদের শেষ দিকে বাইডেন ইউক্রেনকে শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন, যা ১৯০ মাইল বা ৩০০ কিলোমিটার দূর পর্যন্ত আঘাত করতে সক্ষম।
সূত্র : বিবিসি বাংলা।
Comments